
মোঃ রাশিদুল কবির সবুজ
কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর ২০২৬) মাগরিবের নামাজের পর লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসা মসজিদে এ শিক্ষা বৈঠকের আয়োজন করা হয়।
লাঙ্গলঝাড়া ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মশিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মোঃ কোরবান আলী।
অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রশিদ। এ সময় তিনি পবিত্র কুরআনের আলোকে ধর্মীয় জ্ঞান অর্জন, নৈতিক চরিত্র গঠন এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ কর্মীদের সাংগঠনিক কার্যক্রম, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনের দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি কর্মীদের মধ্যে ধর্মীয় জ্ঞানচর্চা, আদর্শিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মোঃ আতিয়ার রহমান মোল্লা,শ্রমিক কল্যাণ ফেডারেশন এর ইউনিয়ন সভাপতি মোঃ আবু সুলাইমান এবং ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ আজহারুল ইসলাম। এ ছাড়া ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রত্যেক ওয়ার্ডের কর্মীরা উপস্থিত ছিলেন।
শিক্ষা বৈঠকে অংশগ্রহণকারীরা ধর্মীয় শিক্ষার চর্চা অব্যাহত রাখা এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের বিষয়ে মতবিনিময় করেন। এ ধরনের শিক্ষা বৈঠকের মাধ্যমে কর্মীদের জ্ঞান, দক্ষতা ও দায়িত্ববোধ বৃদ্ধির পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
পরিশেষে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীদের অংশগ্রহণে শিক্ষা বৈঠকের কার্যক্রম সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :