ব্রেকিং নিউজ :

“জাগপার সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম আযম


প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন | ১৮৯
“জাগপার সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম আযম
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরা প্রতিনিধি:
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। ৪১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে রেজাউল ইসলামকে সভাপতি এবং মো. গোলাম আযমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান নতুন এ কমিটির অনুমোদন দেন। সাতক্ষীরা জেলা কমিটি সমন্বয় ও ঘোষণার দায়িত্ব পালন করেন দলের বিভাগীয় দায়িত্বশীল সাব্বির আহমেদ।
ঘোষিত কমিটিতে সহসভাপতি পদে রয়েছেন আতাউর রহমান ফারুকী, মুস্তাজুল ইসলাম মুস্তফা, সাদিক হুসাইন, আব্দুস সালাম, মো. কওসার আলী, মো. আহসান সরদার, আলহাজ্ব আব্দুর সাত্তার, রেহেনা বেগম, বজলুল রহমান ও জিয়ারুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. আরিফ হোসাইন, রহমত হুসাইন, শাপলা খাতুন, আব্দুস সাত্তার, উম্মে হাবিবা, মো. ফারুক হোসাইন, রূপা সুলতানা, আসাদুল ইসলাম, শাহানারা বেগম ও মো. ইসানুর সরদার।
কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সোহেল হোসেনকে এবং সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. রুহুল কুদ্দুসকে। দপ্তর সম্পাদক মো. আরাফাত হোসেন এবং সহদপ্তর সম্পাদক আরিফুল ইসলাম মুন্না। প্রচার সম্পাদক সানজিদা খাতুন ও সহপ্রচার সম্পাদক মো. ইব্রাহিম।
ধর্মবিষয়ক সম্পাদক হয়েছেন সবেদ আলী এবং সহধর্মবিষয়ক সম্পাদক মো. আজিজুল ইসলাম। অর্থবিষয়ক সম্পাদক আব্দুর রশীদ ও সহঅর্থবিষয়ক সম্পাদক মো. সাগর হাওলাদার।
শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোছা. সুরাইয়া ইয়াসমিন এবং সহশিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক রোজিনা খাতুন। ত্রাণবিষয়ক সম্পাদক মো. আবু জাহিদ এবং সহত্রাণবিষয়ক সম্পাদক আজমল হোসেন তুরাব।
এ ছাড়া তথ্য ও গণমাধ্যমবিষয়ক সম্পাদক করা হয়েছে আরিফা আক্তার মিতুকে এবং সহতথ্য ও গণমাধ্যমবিষয়ক সম্পাদক ডলি আক্তারকে।
কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মো. আসিফ, আব্দুর রাকির ও আব্দুর রহমান ফারুকী।
নতুন এ কমিটির মাধ্যমে সাতক্ষীরায় জাতীয় গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।