
কলারোয়া প্রতিনিধি:
কলারোয়া প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে সফলভাবে ‘অভিভাবক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং পড়াশোনার মানোন্নয়নের লক্ষ্যে এই অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সংসদ সদস্য জনাব অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
কলারোয়া প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলার পরিসংখ্যান অফিসার জনাব আবু তালেব, কলারোয়া প্রি-ক্যাডেট স্কুলের প্রধান উপদেষ্টা জনাব মাওলানা কামরুজ্জামান, এবং সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক জনাব অধ্যাপক ইউনুস আলী বাবু।
সমাবেশে অতিথিবৃন্দ বলেন, “একটি শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ও নিবিড় প্রচেষ্টা সবচেয়ে বেশি প্রয়োজন। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, কোমলমতি শিশুদের নৈতিক ও সামাজিক মূল্যবোধে দীক্ষিত করতে হবে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :