ব্রেকিং নিউজ :

কলারোয়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র সভা ও র‍্যালি


প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ন | ১৮৯
কলারোয়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র সভা ও র‍্যালি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশেষ প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা বিএনপি’র উদ্যোগে উপজেলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিঞার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি রইচ উদ্দিন ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামতাজুল ইসলাম চন্দন। সভা শেষে কলারোয়ায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।