ব্রেকিং নিউজ :

কলারোয়া পাকাপোলে শেখ হাসিনার দেশে ফেরার পোস্টার


প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ন | ১৬৯
কলারোয়া পাকাপোলে শেখ হাসিনার দেশে ফেরার পোস্টার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশেষ প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়া পৌরসভাধীন সরসকাটি রোডের ওপর নির্মিত পাকাপোলের গায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বার্তা সংবলিত একটি পোস্টার সাঁটানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে কলারোয়া পৌরসভার সরসকাটি রোডের সেতুটির দেওয়ালে পোস্টারটি নজরে আসে। সড়কের পাশের ওই পাকাপোলে লাগানো পোস্টারে শেখ হাসিনার ছবি ব্যবহার করে লেখা রয়েছে, ‘জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন স্বাগত ও শুভেচ্ছা’।

এছাড়া পোস্টারের নিচে আয়োজক হিসেবে ‘তৃণমূল প্রবাসী জয় বাংলা ফাউন্ডেশন’-এর নাম উল্লেখ রয়েছে। পৌরসভার সরসকাটি রোডের গুরুত্বপূর্ণ এই সেতুর দেওয়ালে টানানো পোস্টারটি ঘিরে জনমনে নানা আলোচনা শুরু হলেও, কে বা কারা এবং কখন এটি সাঁটিয়েছেন—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।