ব্রেকিং নিউজ :

হাসপাতালে বিএনপি নেতা ডাবলুকে দেখতে গেলেন জামায়াত নেতা আজিজুর রহমান


প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬, ৬:০৭ অপরাহ্ন | ৮৯
হাসপাতালে বিএনপি নেতা ডাবলুকে দেখতে গেলেন জামায়াত নেতা আজিজুর রহমান
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তাঁকে দেখতে গেছেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

১৫ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আবু জাহিদ ডাবলুকে সাতক্ষীরার ব্লিস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসক ডা. সুমন কুমার দাসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

হাসপাতালে গিয়ে মাওলানা আজিজুর রহমান তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। পরে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ আবু জাহিদ ডাবলুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।