ব্রেকিং নিউজ :

যুগিখালী বাজারের বেহাল রাস্তা পরিদর্শনে ইউএনও আরিফুল ইসলাম, দুর্ভোগ নিরসনে আশাবাদী এলাকাবাসী


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ন | ১৬৯
যুগিখালী বাজারের বেহাল রাস্তা পরিদর্শনে ইউএনও আরিফুল ইসলাম, দুর্ভোগ নিরসনে আশাবাদী এলাকাবাসী
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোঃ আবুসাইদ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী বাজারের দীর্ঘদিনের বেহাল অভ্যন্তরীণ রাস্তা সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম। বাজারের রাস্তাটির দুরবস্থা ও সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিনি সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।
দীর্ঘদিন ধরে সংস্কার ও উন্নয়নের অভাবে যুগিখালী বাজারের অভ্যন্তরীণ রাস্তাটি চলাচলের ক্ষেত্রে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমে কাদা-পানি এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে ব্যবসায়ী, ক্রেতা, পথচারীসহ স্থানীয়বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হয়। গুরুত্বপূর্ণ এ বাজারের রাস্তাটির উন্নয়ন এখন সময়ের দাবি।
এমন পরিস্থিতিতে ইউএনও মোঃ আরিফুল ইসলামের সরেজমিনে পরিদর্শন ও জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যুগিখালী ইউনিয়নবাসী। তাঁর এ আন্তরিক উদ্যোগের জন্য ইউনিয়নবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
স্থানীয়দের প্রত্যাশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামের আন্তরিক প্রচেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় যুগিখালী বাজারের অভ্যন্তরীণ রাস্তাটি দ্রুত সংস্কার ও ঢালাইয়ের আওতায় আসবে। এর মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটবে এবং বাজারের ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসবে।
যুগিখালী ইউনিয়নবাসীর প্রত্যাশা, ইউএনওর এই উদ্যোগ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দৃশ্যমান অগ্রগতিতে রূপ নেবে। জনস্বার্থে এমন ইতিবাচক উদ্যোগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামের প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।