ব্রেকিং নিউজ :

দেবহাটায় ১৫৬৬ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব


প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন | ৯৭৯
দেবহাটায় ১৫৬৬ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

লিটন ঘোষ বাপি 

দেবহাটা থানাধীন সুশীলগাতি এলাকা থেকে এক হাজার পাঁচশত ছেষট্টি বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।

২৯ এপ্রিল ভোর ০৪:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন সুশীলগাতি এলাকায় র‍্যাব এর একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ১,৫৬৬ (এক হাজার পাঁচশত ছেষট্টি) বোতল ফেন্সিডিলসহ সুশীলগাতি গ্রামের মৃত ইলিয়াস খানের পুত্র ইয়াকুব খান (২৯) ও আব্দুল কাদের পুত্র নাজিম উদ্দীন (৪১) কে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিদ্বয়কে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।