ব্রেকিং নিউজ :

হজ্জ পালনে সৌদি আরব গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, বিমানবন্দরে নেতাকর্মীদের বিদায়


প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ন | ২৮৯
হজ্জ পালনে সৌদি আরব গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, বিমানবন্দরে নেতাকর্মীদের বিদায়

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক

জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি পবিত্র হজ্জ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
আজ ২০ মে বুধবার দুপুরে তিনি ঢাকা ত্যাগ করেন।

এসময় আমীরে জামায়াতকে বিদায় দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপি।

পবিত্র হজ্জ পালন শেষে তিনি আগামী ১ জুন দেশে প্রত্যাবর্তন করবেন।