
আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি প্রতিনিধি।।জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ক্রমবর্ধমান লবণাক্ততা,বন্যা ও অনিয়মিত আবহাওয়ার কারণে কৃষি উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন সংগঠন লিডার্স জলবায়ু ঝুঁকিপূর্ণ কৃষকদের মাঝে লবণ,খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ এবং জৈবসার বিতরণ করেছে।
বুধবার (৮ জুলাই) সকাল ১০ টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ ধান বীজ ও জৈব সার বিতরণ করা হয়।(CARE) প্রকল্পের আওতায় প্রকল্পটি ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি মোঃ আল মামুন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা (এস এ এও) মোঃ তরিকুল ইসলাম,সদর ইউনিয়ন ও শোভনালর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা দ্যুতি কৃষ্ণ ও মোঃ মারুফ হোসেন।
অনুষ্ঠানে প্রকল্পের পরিচিতি তুলে ধরেন লিডার্স-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মঞ্জুরুল হক।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স-এর প্রজেক্ট অফিসার মোঃ মনিরুজ্জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এগ্রিকালচার অ্যান্ড লাইভলিহুড অফিসার মো. ফয়সাল হাসান,ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আব্দুল্লাহ, সুমিত্রা মল্লিক ও উপকারভোগী কৃষকবৃন্দ।
লিডার্স-এর (CARE) প্রকল্পের আওতায় চলতি আমন মৌসুমে খুলনা ও সাতক্ষীরা জেলার বটিয়াঘাটা, শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৩৫০ জন জলবায়ু ঝুঁকিপূর্ণ কৃষকের মাঝে ৩,৫৪০ কেজি লবণ ও বন্যা সহিষ্ণু ধান বীজ এবং ৩,৫৪০ কেজি জৈবসার বিতরণ করা হবে।
আপনার মতামত লিখুন :