ব্রেকিং নিউজ :

আশাশুনির খাজরায় জামায়াতে ইসলামীর গণসংযোগ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ২:২৬ অপরাহ্ন | ২৩৯
আশাশুনির খাজরায় জামায়াতে ইসলামীর গণসংযোগ

আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় খাজরা বাজারে এ গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আবছার মুরতাজা। খাজরা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্ম পরিষদের সদস্য শাহ অহিদুজ্জামান শাহিন,ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রশিদ,মেম্বার প্রার্থী আবু হানিফ সানা,শ্রমিক নেতা জাকির হোসেন প্রমুখ। গণসংযোগকালে নেতৃবৃন্দ খাজরা বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তারা এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় ইউনিয়ন জামায়াতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।