ব্রেকিং নিউজ :

জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল স্থগিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ২:২৪ অপরাহ্ন | ১৫৯
জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল স্থগিত

জাবিদ হোসেন ও রাশেদুল কবির সবুজ

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে আয়োজিত ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে কলারোয়া সরকারি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব বিভাগের সভাপতি শামসুল আলম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি শরিফুজ্জামান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক ওমর ফারুক, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী, ইউনিট সদস্য মাওলানা ওমর আলী, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহা. কামারুজ্জামান, সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাজান কবীর, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, মাওলানা রুহুল কুদ্দুস ও কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলীসহ অনেকে।
টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। ফাইনালে মুখোমুখি হয় কলারোয়া পৌরসভা কিংস একাদশ ও কয়লা ইয়াং স্টার ক্লাব একাদশ। উত্তেজনাপূর্ণ খেলায় একপর্যায়ে কয়লা ইয়াং স্টার ক্লাব একাদশ ২-১ গোলে এগিয়ে যায়।

তবে খেলার শেষ পর্যায়ে একটি পেনাল্টি শটকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সমঝোতা না হওয়ায় ফাইনাল খেলা শেষ করা সম্ভব হয়নি। পরে ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে ফাইনাল ম্যাচটি স্থগিত করা হয়।

আয়োজকরা জানান, পরবর্তীতে ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত হওয়া ফাইনাল খেলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।