
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি এস,কে হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.আকাশ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান,যুগ্ম সম্পাদক লিংকন আসলাম,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,অর্থ সম্পাদক এস,এম মোস্তাফিজুর রহমান,দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম,সাহিত্য ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় প্রেসক্লাবের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা, নতুন ভবন নির্মাণ,সাধারণ পরিষদের সভা আয়োজনসহ সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আপনার মতামত লিখুন :