ইক্বরায় ইফতার সম্মিলনী অনুষ্ঠিত

কলারোয়ায় অবস্থিত ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমির উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরা এবং শিক্ষক, অভিভাবক ও বিশিষ্টজনদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

সোমবার (১৬ মার্চ) বিকালে একাডেমির নিজস্ব হলরুমে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বেলালী এবং সঞ্চালনা করেন প্রধান শিক্ষক ইমরান হোসাইন।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া শিশু ও জেনারেল হাসপাতালের পরিচালক ডা. ইসমাইল হোসেন, বিশিষ্ট চিকিৎসক ডা. মেহের উল্লাহ, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মীর রফিক, ক্রীড়াবিদ জাহিদুর রহমান খান চৌধুরী, উপস্থিত ছিলেন আরো শেখ মোজাম্মেল হোসেন মানিক, ডা, শরীফ ইকবাল, অধ্যক্ষ ইউনুস আলী, মাস্টার রফিকুজ্জামান লালটু, অধ্যাপক নাসিরউদ্দিন,কলারোয়া আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক শেখ শাহাজান আলী শাহীন, সাংবাদিক আরিফ মাহমুদ, ব্যবসায়ী রমজান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান কেবল সংযমের মাস নয়; এটি আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক মহাসুযোগ। এ সময় তারা শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমির সার্বিক সাফল্য কামনা করেন।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য যে,স্কুলের কর্মচারী ও ভ্যান চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ঈদ বোনাস প্রদান করা হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *