
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা’র তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন-এর ঘোনা গ্রামে ড. তৈয়বুর রহমানের অর্থায়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, সংসদ সদস্য, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সোজায়েত আলী।
এছাড়া উপস্থিত ছিলেন তালা উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
আপনার মতামত লিখুন :