ব্রেকিং নিউজ :

কাকডাঙ্গা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন | ২৮৯
কাকডাঙ্গা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের দোয়া অনুষ্ঠান এবং বিভিন্ন শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. অহিদুজ্জামানের সভাপতিত্বে এবং আরবি প্রভাষক মো. তবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসার সহ-সভাপতি মো. আব্দুর রশিদ মিঞা।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা মোতালেব হুসাইন, মো. নুর আলী, সহকারী অধ্যাপক মো. আব্দুল হামিদ, আব্দুছ সবুর, মোহাম্মদ শামসুল আলম, মুহাম্মদ শহিদুল্লাহ ও আব্দুস সবুরসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এ সময় মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের বিভিন্ন শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। ইবতেদায়ী ৫ম শ্রেণি থেকে আফিয়া হুমায়রা ও ইসরাত তাবাসসুম অনন্যা ট্যালেন্টপুলে এবং ইশরাত জাহান ইমু সাধারণ বৃত্তি লাভ করে। দাখিল ৮ম শ্রেণি থেকে আব্দুল্লাহ আল সাকিব ও আব্দুল্লাহ তানভীর ট্যালেন্টপুলে এবং আল হাসিব সাধারণ বৃত্তি অর্জন করে। এছাড়া দাখিল পরীক্ষায় মোছা. নুসরাত জাহান লতা ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।

শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দিয়ে সম্মাননা জানানো হয় এবং দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।