
কামরুল হাসান
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের উদ্যোগে কলারোয়া উপজেলাব্যাপী ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নর্দান ইউনিভার্সিটির ভিসি ড. মিজানুর রহমান। এ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম এবং আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সিজিএম আসাদুজ্জামান মিলন, সাবেক ছাত্রনেতা আতিকুজ্জামান রিপন, পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদ, সাবেক ছাত্রনেতা মোস্তাক আহমেদসহ বিশিষ্টজনরা। “আসুন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুজ্জামান মামুন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারি পরিচালক ও সিএজিএফের ট্রাস্টি বোর্ডের সদস্য আলমগীর কবীর।
আপনার মতামত লিখুন :