ব্রেকিং নিউজ :

কলারোয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স, নিয়োগে দলীয়করণের অভিযোগ


প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন | ২৯৯
কলারোয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স, নিয়োগে দলীয়করণের অভিযোগ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশেষ প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। তবে তথ্য সংগ্রহকারী নিয়োগে দলীয়করণের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, সরকারি দলের লোকজনকে প্রাধান্য দিয়ে তালিকা করা হয়েছে। এ নিয়ে প্রতিবাদ জানিয়েও সমাধান মেলেনি।

রোববার (১১ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে আলম নাহিদ।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে নিয়োগপ্রাপ্তদের করণীয় ও কাজের পদ্ধতি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। তবে নিয়োগপ্রক্রিয়ায় দলীয় প্রাধান্যের অভিযোগ ওঠায় কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগের বিষয়ে উপজেলা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।