
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জামায়াতে ইসলামীর আমিরের বৈঠকের পর জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট ঘোষণার দাবি উঠেছে। বৈঠকে এ বিষয়ে জোর দেওয়া হলেও কী সিদ্ধান্ত হয়েছে, তা প্রকাশ্যে স্পষ্ট হয়নি বলে বক্তব্যে উল্লেখ করা হয়েছে।
বক্তব্যে বলা হয়, আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি ও জামায়াতের মধ্যে ঐক্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে ঐক্য কোন ভিত্তিতে হবে, তা এখনো পরিষ্কার নয়।
জুলাই আন্দোলনের একজন কর্মী বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত এ ধরনের ঐক্য মেনে নেওয়া হবে না। একই সঙ্গে তিনি জামায়াত নেতৃত্বকে স্পষ্ট প্রতিশ্রুতি ছাড়া নেতাকর্মীদের রাজপথে না নামানোর আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :