
কলারোয়া প্রতিনিধি:
আগামী ৫ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বর্ষীয়ান জননেতা ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা আগমন উপলক্ষে কলারোয়ার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে লক্ষীখোলা কেন্দ্রীয় জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক সাইফুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক মাওলানা মো. রুহুল কুদ্দুস, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক মশিউল আজম এবং উপজেলা উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা তৌহিদুর রহমান প্রমুখ।
সভায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. মতিউর রহমান।
আপনার মতামত লিখুন :