
খুলনা প্রতিনিধি
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে কমান্ডার খুলনা নৌ অঞ্চলের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহসহ খুলনা ও বাগেরহাট অঞ্চলের বিভিন্ন সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আবদুল খালেক, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান এবং বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আবদুল আলীম উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এ সংবর্ধনায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
আপনার মতামত লিখুন :