ব্রেকিং নিউজ :

সাংবাদিক মোঃ নাজির হোসেনের মায়ের দাফন সম্পন্ন, শোকের ছায়া পরিবারে


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ২:৫৩ পূর্বাহ্ন | ২২৯
সাংবাদিক মোঃ নাজির হোসেনের মায়ের দাফন সম্পন্ন, শোকের ছায়া পরিবারে
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া উপজেলার পূর্ব ভাদিয়ালী গ্রামের বাসিন্দা সাংবাদিক, কবি ও গণমাধ্যম সংগঠক মোঃ নাজির হোসেনের মা কোহিনূর বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ১৮ নভেম্বর বুধবার দিবাগত রাত ৯টা ৪৮ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক লোকবাণীর সম্পাদক ও নিউজ অব বাংলা টিভির ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নাজির হোসেনের মা।

পরদিন ১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুর দেড়টায় জোহরের নামাজের পর পূর্ব ভাদিয়ালী ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ঈদগাহ সংলগ্ন উত্তর পাশে অবস্থিত ‘সানাবাড়ী’ পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম রজব আলী সানার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

মরহুমার বড় ছেলে রফিকুল ইসলাম সানা মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, “দীর্ঘ জীবনে আমার মা যদি কারও সঙ্গে কোনো ভুলত্রুটি বা অন্যায় করে থাকেন, তাহলে তাঁকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। এছাড়া কারও কাছে তাঁর কোনো দেনা-পাওনা থাকলে আমাদের জানালে তা পরিশোধের ব্যবস্থা করা হবে।”

তিনি আরও বলেন, “সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাঁকে কবরের সঠিক সওয়াল-জবাবের তাওফিক দান করেন এবং তাঁর জীবনের সব গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

সাংবাদিক মোঃ নাজির হোসেনের মায়ের মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আল্লাহ মরহুমা কোহিনূর বেগমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করুন। আমিন।