
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক:
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা মহাসড়কের বিনেরপোতা অংশে রাস্তার পাশের গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা সড়কে পড়ে থাকা গাছের গুঁড়ি ও ডালপালা কেটে অপসারণ করলে সড়কটি পুনরায় যান চলাচলের উপযোগী হয়।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, গাছ অপসারণের পর বর্তমানে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এখবর দিয়েছে ক্রাইম বার্তা নামক একটি ফেইসবুক পেইজ।
আপনার মতামত লিখুন :