ব্রেকিং নিউজ :

কলারোয়ায় বৃষ্টিতে ধানক্ষেতে পানি, ক্ষতির শঙ্কায় কৃষক


প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৬, ২:১৭ অপরাহ্ন | ৩৯
কলারোয়ায় বৃষ্টিতে ধানক্ষেতে পানি, ক্ষতির শঙ্কায় কৃষক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ভ্রাম্যমান প্রতিনিধি

গেল কয়েকদিন বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন এলাকার ধানক্ষেতে পানি জমে ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে নিচু এলাকার জমিতে পানি জমে পাকা ধান নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, অনেক ধানখেতে অতিরিক্ত পানি জমে রয়েছে। কোথাও ধানগাছ হেলে পড়েছে, আবার কোথাও পাকা ধান কাটার উপযোগী হলেও জলাবদ্ধতার কারণে তা দ্রুত ঘরে তুলতে পারছেন না কৃষকরা।

কৃষকরা জানান, সারা মৌসুমের পরিশ্রম ও বিপুল উৎপাদন খরচের পর ঘরে ফসল তোলার সময় এমন পরিস্থিতিতে পড়ায় তারা আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছেন। বিশেষ করে নিচু জমির কৃষকদের দুর্ভোগের যেন শেষ নেই। সময়মতো পানি না কমলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি ফলনেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।

কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার ব্যবস্থা করা হোক।