
আতিকুর রহমান, জয়নগর প্রতিনিধি
২০২৬-২৭ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় কলারোয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর)ধানদিয়া চৌরাস্তা এলাকার শাহাবুদ্দীনের হ্যাচারির সামনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম।
মাঠ দিবসে মৎস্যচাষের আধুনিক প্রযুক্তি, মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর মৎস্যচাষে চাষিদের উদ্বুদ্ধ করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং চাষিদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মাছচাষি এরশাদ আলী, মাস্টার সিরাজুল ইসলাম, আতিকুর রহমানসহ স্থানীয় মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কলারোয়া এ মাঠ দিবসের আয়োজন করে।
আপনার মতামত লিখুন :