ব্রেকিং নিউজ :

৩১শে অক্টোবর ‘ঢাকা-খুলনা-কুষ্টিয়া লং-মার্চ’ সফল করার লক্ষ্যে খুলনা জেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন | ১২৯
৩১শে অক্টোবর ‘ঢাকা-খুলনা-কুষ্টিয়া লং-মার্চ’ সফল করার লক্ষ্যে খুলনা জেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশেষ প্রতিনিধি :
​বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলনা জেলা শাখার উদ্যোগে আগামী ৩১শে অক্টোবর আয়োজিত ‘ঢাকা-খুলনা-কুষ্টিয়া লং-মার্চ’ সফল ও সার্থক করার লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
​উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সম্মানিত সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
​সভায় নেতৃবৃন্দ লং-মার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তি ও সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানান।