
খুলনা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার উদ্যোগে রুকন প্রার্থীদের নিয়ে দিনব্যাপী এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টা থেকে খুলনা মহানগরীর খালিশপুরস্থ শ্রমিক কল্যাণ ফেডারেশন মিলনায়তনে এই শিবির অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা আমীর মাওলানা এমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি।
শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল এবং কেন্দ্রীয় নেতা মাওলানা মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, “ইসলামী সমাজ বিনির্মাণের সংগ্রামে রুকন প্রার্থীরা হলেন আগামী দিনের চালিকাশক্তি। তাই নিজেদেরকে নৈতিক, সাংগঠনিক ও আদর্শিক যোগ্যতায় অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে।” তিনি সমসাময়িক রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতিতে ধৈর্য ও দক্ষতার সাথে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও মাওলানা কবিরুল ইসলাম, জেলা সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, মিয়া গোলাম কুদ্দুস ও গাউসুল আযম হাদি। এছাড়াও জেলা কর্মপরিষদ সদস্য স ম এনামুল হক এবং মুহাঃ আশরাফুল আলমসহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে শিক্ষা শিবিরের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :