বাগেরহাটের ফকিরহাটে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল নিহত হয়েছেন। এ সময় আব্দুল্লাহ মোড়ল নামের একই ইউনিয়ন বিএনপির সভাপতি আহত হয়েছেন।
নিহত কৃষক দল নেতা বাদল মোড়ল (বাম থেকে) ও আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়ল। ছবি: সংগৃহীত

গতকাল মঙ্গলবার রাতে জেলার ফকিরহাট উপজেলার নিয়তির মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত বাদল মোড়ল বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন। অন্যদিকে আহত আব্দুল্লাহ মোড়ল বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে স্থানীয় কৃষক দল নেতা বাদল ও বিএনপি নেতা আব্দুল্লাহ মোটরসাইকেলে করে বাগেরহাট সদর থেকে ফকিরহাটে যাচ্ছিলেন। এসময় পথে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কৃষকদল নেতা বাদলকে মৃত ঘোষণা করে। অপর আহত বিএনপি নেতা আব্দুল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(নিউজ ডেস্ক ইনডিপেনডেন্ট)
আপনার মতামত লিখুন :