
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি
মানুষের জন্য চেতনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। চেতনা থেকে বিচ্যুত হলে লক্ষ্যচ্যুত হতে হবে। দুনিয়ার স্বার্থে নয়,দ্বীনের জন্য কাজ করতে হবে। জীবনের সর্বক্ষেত্রে ফরজ ও ওয়াজিব পালন এবং উপার্জনে হারাম পদ্ধতি পরিহার করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের জান-মাল ব্যয় করার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত রুকন শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি আরও বলেন,পবিত্র কোরআনে আল্লাহ মুমিনদের জান ও মালের বিনিময়ে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। তাই আল্লাহর পথে জান-মাল ব্যয় করতে হবে। আমাদের সালাত,জীবন ও মৃত্যু আল্লাহর জন্য—এই চেতনাকে ধারণ করে কাজ করতে হবে।
তিনি রুকনদের উদ্দেশে বলেন,শপথ গ্রহণের সময় যে অঙ্গীকার করা হয়েছিল,সেই চেতনা নিজেদের মধ্যে জাগ্রত রাখতে হবে। দ্বীন কায়েমের সর্বাত্মক চেষ্টা করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। চেতনা থেকে বিচ্যুত হলে লক্ষ্য থেকেও বিচ্যুত হতে হবে। পাশাপাশি নিজের পরিবার ও সমাজের অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল,জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির প্রফেসর আব্দুস সবুর,জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির চেয়ারম্যান মাওলানা আবু বকর ছিদ্দিক।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা ও মাওলানা মোশাররফ হোসেন,সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল বারী,প্রফেসর শাহজাহান হোসেন,ডা.রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস,কর্মপরিষদ সদস্য মাওলানা শহিদুল ইসলাম,মাওলানা রিয়াছাত আলী,মাওলানা আতাউর রহমান,অ্যাডভোকেট শহিদুল ইসলাম,শাহ অহিদুজ্জামান শাহিন,এবিএম আলমগীর পিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :