ব্রেকিং নিউজ :

নৈতিকতা ও আদর্শে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে যুবকদের — এড. আবু তালেব


প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬, ৪:৩০ অপরাহ্ন | ১৪৯
নৈতিকতা ও আদর্শে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে যুবকদের — এড. আবু তালেব
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কলারোয়া প্রতিনিধি:

যুবসমাজ জাতির শক্তি ও সম্ভাবনা। নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি যুবকদের সমাজকল্যাণে কাজ করতে হবে। সুন্দর, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আদর্শবান যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বাছাইকৃত যুব সহযোগী সদস্যদের নিয়ে শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিভাগটির সাতক্ষীরা শহর সভাপতি এড. আবু তালেব এ কথা বলেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে কলারোয়ার আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মু. শামছুল আলম বুলবুলএর সভাপতিত্বে ও সেক্রেটারি শরিফুজ্জামান মিঠুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আহমদ আলী, কলারোয়া উপজেলা যুব বিভাগের সহ সভাপতি আসাদুজ্জামান রোমেল, সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম প্রমুখ।