ব্রেকিং নিউজ :

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-১


প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬, ২:৪০ অপরাহ্ন | ১৫৯
আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-১
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আশাশুনি প্রতিনিধি
আশাশুনি থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,আশাশুনি থানার ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে এসআই ফিরোজ হোসেনসহ পুলিশের একটি দল উপজেলার দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিআর মামলার আসামি শাওন গাজীকে গ্রেপ্তার করা হয়। তিনি শ্রীধরপুর গ্রামের জি এম ইব্রাহিম গাজীর ছেলে।