ব্রেকিং নিউজ :

৪৪৫ জন হাজীকে নিয়ে দেশে ফিরেছে চলতি বছরের প্রথম ফ্লাইট।


প্রকাশের সময় : মে ৩০, ২০২৬, ৬:৪০ পূর্বাহ্ন | ২১৯
৪৪৫ জন হাজীকে নিয়ে দেশে ফিরেছে চলতি বছরের প্রথম ফ্লাইট।

৪৪৫ জন হাজীকে নিয়ে দেশে ফিরেছে চলতি বছরের প্রথম ফ্লাইট। আজ শনিবার সকাল সাড়ে ১০টার পর শাহজালাল বিমানবন্দর পৌঁছায় প্রথম ফ্লাইটটি।
এর আগে সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দা র কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হন হাজিরা। প্রথমদিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন হাজী।
বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরব পৌঁছায় গত ২১ মে। এ বছর সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, প রিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী পয়লা জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট।

(নিউজ ডেস্ক ইন্ডিপেন্ডেন্ট টিভি)