
বনি আমিন
আগামী ৫ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বর্ষীয়ান জননেতা ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা আগমন উপলক্ষে কলারোয়া পৌর শাখা জামায়াতের উদ্যোগে এক প্রস্তুতি
সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ মাগরিব কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া পৌর শাখা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ডাঃ ইউনুছ আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক।
সভায় আগামী ৫ ডিসেম্বর আমীরে জামায়াতের সাতক্ষীরা আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নেতৃবৃন্দ আগমন কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কলারোয়া পৌর শাখা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন।
আপনার মতামত লিখুন :