ব্রেকিং নিউজ :

আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের সাতক্ষীরা আগমন উপলক্ষে জয়নগরে কর্মী সমাবেশ


প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ২:১৭ অপরাহ্ন | ১৬৯
আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের সাতক্ষীরা আগমন উপলক্ষে জয়নগরে কর্মী সমাবেশ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কলারোয়া প্রতিনিধি:
আগামী ৫ ডিসেম্বর সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত বর্ষিয়ান জননেতা ডাঃ শফিকুর রহমান এর আগমন উপলক্ষে কলারোয়ার জয়নগরে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের খোর্দবাটরায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং জয়নগর ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ১নং জয়নগর ইউনিয়ন শাখার আমীর মাস্টার সিরাজুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির কলারোয়া উপজেলা শাখার পুনঃনির্বাচিত আমীর ও জয়নগর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মাওলানা মুহাঃ কামারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি প্রভাষক আবু আব্দুল্লাহ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রাক্তন আমীর আতিয়ার রহমান সানা, সেক্রেটারি মনিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, যুব বিভাগের সভাপতি আতিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাহিদ হাসান, জামায়াত নেতা অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা আগামী ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আমীরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, দাওয়াতি কার্যক্রম জোরদার করা এবং কর্মী সমাবেশ সফল করার বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা তুলে ধরেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও কর্মীরা উপস্থিত ছিলেন।