ব্রেকিং নিউজ :

এই বাজেটের চেয়ে জামায়াতের ‘ছায়া বাজেট’ বেশি জনবান্ধব: গোলাম পরওয়ার


প্রকাশের সময় : জুন ১২, ২০২৬, ৮:০৫ পূর্বাহ্ন | ৯৯
এই বাজেটের চেয়ে জামায়াতের ‘ছায়া বাজেট’ বেশি জনবান্ধব: গোলাম পরওয়ার

Independent Television
টিভি লাইভ
রাজনীতি
রাজনীতি

বিএনপি নেতৃত্বাধীন সরকার ২০২৬-২৭ অর্থবছরের জন্য যে বাজেট উত্থাপন করেছে, তার চেয়ে জামায়াতের ছায়া বাজেট বেশি জনবান্ধন বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ শুক্রবার রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে বাজেট সম্পর্কে এক ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি। এরআগে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন হওয়ার পর মগবাজারে ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার ‘ছায়া বাজেট’ দেয় জামায়াত।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের প্রস্তাবিত বাজেট অন্তঃসারশূন্য ও ফাঁপা বুলি, যা জনগণের মাঝে অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেবে। এত বড় ঘাটতি বাজেটের চাপ সামলাতে সরকারের পক্ষে রাজস্ব আদায় কঠিন। এর থেকে জামায়াতের ছায়া বাজেট বেশি উন্নয়নমূলক ও জনবান্ধব। জামায়াতের ছায়া বাজেট সরকার ও জনকল্যাণমুখী একটি রূপরেখা দেওয়ার চেষ্টা করেছে।
সরকারকে বাজেট সংশোধন না করে আগামী ৩০ জুন সংসদে সেটি পাস না করার আহ্বান জানান তিনি। বলেন, এই বাজেট উন্নয়নের বিপরীতে দেশের অর্থনীতি ধবংস করবে করবে। এবারের বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট।
তিনি আরও দাবি করেন, বর্তমান সরকার কৌশলে ইসলামী ব্যংক ধ্বংস করছে।
জামায়াতের এই নেতা বলেন, এবারের বাজেট ব্যাংক ঋণের ওপর এবং বিদেশি ঋণের ওপর নির্ভরশীল। এবারের বাজেটে করের জাল তৈরি করে জনজীবনে দুর্বিষহ করেছে। দুর্নীতিমুক্ত স্বনির্ভর বাংলাদেশ করার রূপরেখায় বাজেটে নেই, এবারের বাজেটে দলীয় কর্মীদের মধ্যে লুটপাট করে সব থেকে বেশি ভাগ বাটোয়ারা হবে।
তিনি বলেন, এবারের বাজেটের মাধ্যমে লুটপাট এবং দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়েছে। রাজস্ব আয়ের ক্ষেত্রে বাস্তবসম্মত রূপরেখা দিতে সরকার ব্যর্থ হয়েছে। গার্মেন্টস সেক্টরে কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়ানোর ফলে রপ্তানি আয় হুমকির মুখে পড়বে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ব্যাংকিং খাতে আওয়ামী লীগ যে রাস্তা দেখিয়ে গিয়েছিল এখনকার সরকার সেই একই পথে হাঁটছে। ব্যাংকিং সেক্টরে যে অনিয়ম চলছে, এই অবস্থায় যদি এই বাজেট পাস হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি মাটির সাথে মিশে যাবে। এই গণবিরোধী বাজেট জনগণের ওপর জোর করে চাপিয়ে দিয়ে আর সামনের দিকে যাবেন না, সরকারের কাছে সেই আহ্বান জানাই।

(নিউজ ডেস্ক ইনডিপেনডেন্ট)