
মোঃ জাবিদ হাসান
সাতক্ষীরার কলারোয়ায় অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সংসদ সদস্য অধ্যাপক মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
শনিবার (১৩ জুন) সকাল ১০টায় কলারোয়ার আলামিন ট্রাস্টের দ্বিতীয় তলায় এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। এ ধরনের সহায়তা মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সামাজিক সম্প্রীতি ও সহযোগিতার সংস্কৃতিকে আরও শক্তিশালী করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ইউনিট সদস্য মাওলানা মো.ওমর আলী,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মুহা. কামারুজ্জামান,উপজেলা সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম,পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু এবং পৌর সেক্রেটারি মাওলানা মো. আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে নগদ অর্থ সহায়তার চেক তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :