ব্রেকিং নিউজ :

কলারোয়ায় বিজিবির অভিযান: ৩ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন | ৮৯
কলারোয়ায় বিজিবির অভিযান: ৩ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাশেদুল কবির সবুজ

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা বিওপির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৪ আরবি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার কেরাগাছি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা ওই ভারতীয় ওষুধগুলো জব্দ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, চোরাচালানের মাধ্যমে এ ধরনের বিদেশি পণ্য অবৈধভাবে প্রবেশের কারণে একদিকে যেমন দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকারও রাজস্ব হারাচ্ছে।

সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।