ব্রেকিং নিউজ :

কলারোয়ায় এন.এইচ.ডি.এফ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে


প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৬, ১:৩১ অপরাহ্ন | ২২৯
কলারোয়ায় এন.এইচ.ডি.এফ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

কলারোয়া প্রতিনিধি:
ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম (NHDF) কলারোয়া উপজেলা শাখার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টায় কলারোয়া থানা মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন NHDF সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুল বারিক। এতে সভাপতিত্ব করেন NHDF কলারোয়া উপজেলা শাখার সভাপতি ডাঃ মুহাঃ আসাদুজ্জামান ফারুকী। সভা সঞ্চালনা করেন সংগঠনের কলারোয়া উপজেলা শাখার সেক্রেটারি ডাঃ মোঃ হাবিবুর রহমান।
সভায় বক্তব্য রাখেন সোনাবাড়ীয়া নয়ন হোমিও হলের স্বত্বাধিকারী ডাঃ মোশারফ হোসেন,কলারোয়া সোহান হোমিও হলের স্বত্বাধিকারী ডাঃ মাহমুদুল হক, বামনখালী বাজারের জামান হোমিও সেন্টারের স্বত্বাধিকারী ডাঃ মোঃ আসাদুজ্জামান শাহিন, গয়ড়া রহমান হোমিওপ্যাথিক চিকিৎসালয়ের স্বত্বাধিকারী ডাঃ মোঃ আব্দুর রহমান, কলারোয়া হাসপাতাল রোডের হলি হোমিও স্যানাটোরিয়ামের স্বত্বাধিকারী প্রভাষক ডাঃ ফাতেমা খাতুন এবং যুগিখালী আফছার হোমিও হলের স্বত্বাধিকারী ডাঃ মোঃ আক্কাজ আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভায় উপস্থাপনা ও সার্বিক পরিচালনায় ছিলেন কলারোয়া বাজারের আইডিয়াল হোমিওপ্যাথিকের স্বত্বাধিকারী ডাঃ মোঃ হাবিবুর রহমান।
মাসিক সাধারণ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, হোমিওপ্যাথিক চিকিৎসকদের পেশাগত দক্ষতা ও উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তারা বলেন, ঐক্য, দক্ষতা ও মানবসেবাকে সামনে রেখে হোমিওপ্যাথিক চিকিৎসকদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখতে হবে। পাশাপাশি মানুষের কল্যাণে আরও কার্যকর ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, NHDF-এর সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার পাশাপাশি চিকিৎসকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে। এর মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, চিকিৎসকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মানবসেবামূলক কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যেই নিয়মিতভাবে এ ধরনের সাধারণ সভার আয়োজন করা হচ্ছে।
সভায় NHDF কলারোয়া উপজেলা শাখার সংশ্লিষ্ট চিকিৎসক, দায়িত্বশীল ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।