ব্রেকিং নিউজ :

চট্টগ্রামে শিশু আয়াতকে হত্যা ও মরদেহ গুমের মামলায় একজনের মৃত্যুদণ্ড


প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৭:৫৩ পূর্বাহ্ন | ১৯৯
চট্টগ্রামে শিশু আয়াতকে হত্যা ও মরদেহ গুমের মামলায় একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের ইপিজেড এলাকায় ৪ বছর বয়সী শিশু আয়াতকে হত্যা ও মরদেহ ছয় টুকরো করে গুমের দায়ে আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত ষষ্ঠ দায়রা জজ আদালত মুহাম্মদ আলী আককাসের আদালত এই রায় দেন। মামলায় ৩০২ ধারায় হত্যা সন্দেহাতীত প্রমাণ হয়েছে বলে আদালত জানান।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও এডিশনাল পিপি জালাল উদ্দিন বলেন, আদালতে রায়ের পর্যবেক্ষণে এই হত্যার ঘটনাকে নির্মম, নিষ্ঠুর, নৃশংস ও সমাজে আতঙ্ক সৃষ্টিকারী অপরাধ হিসেবে অবহিত করেন। এছাড়া মামলায় ১ লাখ টাকা জরিমান অনাদায়ে ১ বছরের সাজা ও ২০১ ধারায় ৫ বছরের সাজার আদেশও দেন।
রায়ের সময় আদালতে একমাত্র আসামি আবির আলী কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডের আদেশের পর কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে।
এদিকে এ রায়ে সন্তুষ্টি জানিয়েছেন আয়াতের বাবা-মা। একইসাথে মামলাটি তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়ায় পিবিআইয়ের কর্মকর্তারাও সন্তুষ্টি জানান।
২০২২ সালের ১৪ নভেম্বর নগরীর ইপিজেড থানার নয়ারহাট ওয়াছমুন্সী বাড়ির বাসিন্দা সোহেল রানার মেয়ে আলিনা ইসলাম আয়াত খুন হয়। তার মরদেহ টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়।

(নিউজ ডেস্ক ইন্ডিপেন্ডেন্ট)