
জয়নগরে প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগরে এক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করেছে মানবতা গ্রুপ।
বুধবার (২ সেপ্টেম্বর) জয়নগর গ্রামের মৃত সুলায়মান মোড়লের ছেলে মোঃ আবদুল হান্নান মোড়লের হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে হুইলচেয়ার প্রদান করেন মানবতা গ্রুপের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর এবং জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মুহাঃ কামারুজ্জামান।
জানা যায়, প্রবাসী আবদুল হান্নান মোড়ল মালয়েশিয়ায় অবস্থানকালে পায়ে গ্যাংগ্রিনে আক্রান্ত হন। পরে দেশে ফিরে চিকিৎসকের পরামর্শে তার একটি পা কেটে ফেলতে হয়। এতে তিনি চলাফেরায় অক্ষম হয়ে পড়েন। এদিকে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যাওয়ায় তিনি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। বিষয়টি জানতে পেরে মানবতা গ্রুপ তার চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার প্রদানের উদ্যোগ নেয়।
হুইলচেয়ার প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের সভাপতি মোঃ আবু আব্দুল্লাহ, মানবতা গ্রুপের পরিচালক মাওলানা মোঃ আলতাফ হোসাইন, জয়নগর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, টিম সদস্য হযরত আলী মোল্লা প্রমুখ।
আপনার মতামত লিখুন :