
কলারোয়া প্রতিনিধি:
ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যান এবং কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব শেখ আমানুল্লাহ স্যারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের অডিটোরিয়ামে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি ছিলেন মরহুম শেখ আমানুল্লাহ স্যারের পুত্র এবং শেখ আমানউল্লাহ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর শেখ সাইয়েদুল ইসলাম।
কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা মরহুম আলহাজ্ব শেখ আমানুল্লাহর বর্ণাঢ্য কর্মময় জীবন ও শিক্ষা বিস্তারে তাঁর অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং দেশের শিক্ষা ও সমাজ উন্নয়নে শেখ আমানুল্লাহর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। একজন আদর্শ শিক্ষক ও নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী হিসেবে তিনি অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত করেছেন। তাঁর সততা, আদর্শ, কর্মনিষ্ঠা ও শিক্ষার প্রতি গভীর ভালোবাসা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন :