ব্রেকিং নিউজ :

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদকের সুস্থতা কামনা


প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৬, ২:১১ অপরাহ্ন | ১২৯
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদকের সুস্থতা কামনা

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক, প্রতিথযশা সাংবাদিক জি এম নুর ইসলাম অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক জি এম নুর ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান সিনিয়র সাংবাদিক ও দৈনিক দিনকালের সম্পাদক আব্দুল বারী, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু এবং দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবু সাইদ বিশ্বাস।
এ সময় তারা চিকিৎসাধীন জি এম নুর ইসলামের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।
সাংবাদিক নেতৃবৃন্দ ও সহকর্মীরা প্রতিথযশা এই সাংবাদিকের আশু সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। তারা দেশবাসীসহ সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।