
নিজস্ব প্রতিনিধি:
লোহাকুড়া গ্রামের বাসিন্দা আমিরন নেছা, যিনি গত ১৩ জুলাই সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন, তাকে নিয়ে পরিবারের উদ্বেগের অবসান ঘটেছে এক মর্মান্তিক পরিণতিতে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, গতকাল রাতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বর্তমানে মরদেহটি থানায় রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এর আগে আমিরন নেছার নিখোঁজ হওয়ার সংবাদ প্রচার করা হয়েছিল এবং তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়। তবে দুঃখজনকভাবে তিনি আর জীবিত অবস্থায় ফিরে আসেননি।
আমিরন নেছার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আল্লাহ তাআলা মরহুমাকে ক্ষমা করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
আপনার মতামত লিখুন :