ব্রেকিং নিউজ :

নূরনগরে ৫০০ ফুট ইটের সোলিং রাস্তার নির্মাণকাজ উদ্বোধন।


প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ১:৩৭ অপরাহ্ন | ১৮৯
নূরনগরে ৫০০ ফুট ইটের সোলিং রাস্তার নির্মাণকাজ উদ্বোধন।

শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিনাগাঢ়ি গ্রামে ৫০০ ফুট দৈর্ঘ্যের ইটের সোলিং রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মনোরঞ্জনের বাড়ি সংলগ্ন স্থান থেকে আমির হামজার বাড়ি পর্যন্ত নির্মিতব্য এ রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সেক্রেটারি ও নূরনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা গোলাম মোস্তফা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম-এর বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এ রাস্তা নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি ছিল এ সড়কটির উন্নয়ন। রাস্তা নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনপূর্ব বক্তব্যে মাওলানা গোলাম মোস্তফা বলেন, রাজনৈতিক বঞ্চনা ও বিভাজন কাটিয়ে সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে দল-মত নির্বিশেষে সহযোগিতার মাধ্যমে জনকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, বিরোধী দল সরকারের ন্যায়সঙ্গত ও জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে এবং অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে গঠনমূলক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূরনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ডা. রুহুল, সেক্রেটারি শেখ লিয়াকত হোসেন বাবু, নায়েবে আমির মো. মজিবুর রহমান, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. হাসানুল বান্না, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।