ব্রেকিং নিউজ :

পরানদহা ব্রিজ সংস্কার কাজ পরিদর্শনে সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক


প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৬, ৪:৩২ পূর্বাহ্ন | ১৩৯
পরানদহা ব্রিজ সংস্কার কাজ পরিদর্শনে সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস  আব্দুল খালেক

সাতক্ষিরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার গুরুত্বপূর্ণ পরানদহা ব্রিজের সংস্কার কাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পরিদর্শনকালে তিনি ব্রিজের বর্তমান অবস্থা, সংস্কার কাজের অগ্রগতি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দ্রুত ও মানসম্মতভাবে সংস্কার কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শাহাদাত হোসাইন, সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শহীদ হাসান, শিবপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মনিরুজ্জামান, ৩ নম্বর খানপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পরানদহা ব্রিজটি সংস্কার সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং যাতায়াত ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে। তারা নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।