
বাঁশদহা প্রতিনিধি: মোঃ মাহফুজুর রহমান
সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং বাঁশদহা ইউনিয়ন শাখার আমির মাওলানা এ. টি. এম. নাজমুল হুদা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়তে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে যা যা প্রয়োজন, তা করা হবে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইনশাআল্লাহ, আমরা একটি মাদকমুক্ত এলাকা গড়ে তুলব।”
তিনি আরও বলেন, এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য প্রয়োজনীয় বাজেটের বিষয়ে আলোচনা হয়েছে এবং যেসব রাস্তা ও অবকাঠামোর সংস্কার প্রয়োজন, সেগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১নং বাঁশদহা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ডা. ওসমান গনি।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত, সুশৃঙ্খল ও উন্নত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান
আপনার মতামত লিখুন :