ব্রেকিং নিউজ :

সাতক্ষীরায় সুর ও ছন্দের আবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ডেস্ক নিউজ


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৪:২২ পূর্বাহ্ন | ৩৯
সাতক্ষীরায় সুর ও ছন্দের আবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী  ডেস্ক নিউজ

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
বাঙালির মনন ও চেতনার দুই ধ্রুবতারা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে স্মরণের মধ্য দিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে এ সাড়ম্বর আযোজন করা হয়। সাতক্ষীরাপর্যটন তথ্য
কাব্য ও সংগীতের মূর্ছনায় মুখরিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি, কবি ও সাহিত্যিক মো. শহীদুর রহমান। সমবেত সাহিত্যপ্রেমীদের উপস্থিতি ও আবেগঘন পরিবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা ও সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম এবং জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।
রবীন্দ্র ও নজরুল সাহিত্যের সুর, দর্শন ও প্রাসঙ্গিকতা নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আব্দুল হামিদ এবং সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু। এ ছাড়া আলোচনায় অংশ নেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, ছফুরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, অধ্যাপক আবু নছর, আব্দুর রব ওয়ার্ছি, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, কবি শুভ্র আহমেদ এবং কণ্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু, শহিদুল ইসলাম, মনিরুজ্জামান মনির ও নারায়ণ চন্দ্র সাধু।
উৎসবে রবি-নজরুলের সৃষ্টিকে ধারণ করে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। রূপময় এই সাংস্কৃতিক সন্ধ্যার পুরো সঞ্চালনায় ছিলেন সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. জামান।