ব্রেকিং নিউজ :

শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আলিপুর-কুলিয়া ইজিবাইক চালকদের মানববন্ধন


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন | ১৩৯
শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আলিপুর-কুলিয়া ইজিবাইক চালকদের মানববন্ধন

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আলিপুর-কুলিয়া রুটের ইজিবাইক চালকরা। একই সাথে শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করতে না দেওয়ায় সাধারণ যাত্রী ও চিকিৎসা নিতে আসা রোগীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ বলে তারা অভিযোগ করেছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শহরের অন্যান্য এলাকা এবং পৌরসভার ইজিবাইকগুলো নির্বিঘেœ শহরের সর্বত্র চলাচল করতে পারলেও কেবল আলিপুর-কুলিয়া রুটের ইজিবাইকগুলোকে শহরের প্রাণকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে চালকদের একমাত্র আয়ের পথ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
রোগী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি এবং ক্ষোভ চালক ও স্থানীয় নেতৃবৃন্দ জানান, এই রুটে নিয়মিত মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর হাসপাতালের অসংখ্য রোগী ও তাদের স্বজনরা যাতায়াত করেন। কিন্তু বিভিন্ন পয়েন্টে ইজিবাইক আটকে দেওয়ায় জরুরি চিকিৎসা নিতে আসা রোগীদের পথে পথে চরম হয়রানির শিকার হতে হচ্ছে।
এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে কুলিয়া থেকে মাত্র ২৫ টাকায় সরাসরি সদর হাসপাতালের সামনে যাওয়া যেত। কিন্তু এখন শহরের মাঝপথে ইজিবাইক আটকে দেওয়ায় নেমে অন্য গাড়িতে উঠতে হচ্ছে। ফলে ২৫ টাকার জায়গায় দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে, সময়ও নষ্ট হচ্ছে।প্রতিবাদ সভায় চালক ও শ্রমিক নেতৃবৃন্দ জানান, আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন।
চালকদের রুজি-রোজগার রক্ষা এবং রোগীসহ সাধারণ যাত্রীদের ভোগান্তি নিরসনে তারা অবিলম্বে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।তারা হুঁশিয়ারি দেন যে, অবিলম্বে আলিপুর-কুলিয়া রুটের ইজিবাইকগুলোকে শহরের প্রাণকেন্দ্র ও হাসপাতাল এলাকায় চলাচলের সুযোগ না দেওয়া হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।