
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
আশাশুনিতে ৫০ গ্রাম গাঁজাসহ রবিউল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার রবিউল ইসলাম ওই গ্রামের মৃত দলিল গাজীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার এসআই আনজীর হোসেনের নেতৃত্বে একটি পুলিশ দল শ্রীধরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেছে। সোমবার সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
(পত্রদূত)
আপনার মতামত লিখুন :