
সাতক্ষীরা প্রতিনিধি:
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা তানিয়া আক্তার।
অভিযানের মাধ্যমে উপজেলা পরিষদ চত্বরসহ আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং
একটি পরিচ্ছন্ন উপজেলা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশ গ্রহণ ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :